উপজেলা

ওসমানীনগরে ভ্রাম্যমান আদালতে জরিমানা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ · রাত ৮:০৩ · ১৯৪ ভিউ

ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে বাজার মনিটরিং করে ভোক্তা অধিকার আইনে বিভিন্ন প্রতিষ্ঠান মালিককে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সর্বমোট সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

এসময় উপস্থিত ছিলেন গোয়ালাবাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও বাজার কমিটির সদস্য শাহ আলমগীর, বাজার কমিটির সেক্রেটারী মনির আলী, উপসহকারী উদ্ভিদ কর্মকর্তা আরিফ রব্বানি, এএসআই আব্দুর রহিম।

ওসমানীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভিন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ