উপজেলা

অন্তর্বর্তীকালীন সকল সিদ্ধান্ত জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখেই নেওয়া উচিত: বিচারপতি নজরুল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ · রাত ১০:৫০ · ১৫৫ ভিউ

বালাগঞ্জ প্রতিনিধি
হাইকোর্টের প্রাক্তন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, স্বৈরাচারী শাসক পতন হলেও পরিস্থিতি এখনও অস্পষ্ট। প্রত্যেক জায়গায়ই সৃষ্ট সমস্যা সমাধানে প্রয়োজন। তাই অন্তর্বর্তীকালীন সংক্রান্ত সকল সিদ্ধান্ত গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং সর্বোপরি বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখেই নেওয়া উচিত।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে সিলেটের বালাগঞ্জের শিওরখাল গ্রামস্থ তাঁর নিজবাড়িতে ব্যক্তিগত সফরকালে-“বাংলাদেশের চলমান পরিস্থিতি” নিয়ে সবুজ সিলেট প্রতিবেদকের প্রশ্নের উত্তরে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এর আগে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ব্যক্তিগত সফরে নিজবাড়িতে আসেন এবং স্থানীয় শিওরখাল জামে মসজিদে জুমার নামাজ আদায় করে তাঁর পিতামাতার কবর জিয়ার এবং গ্রামবাসীর সাথে কুশল বিনিময় করেন।

সম্পর্কিত সংবাদ