উপজেলা

চিকনাগুলে সড়ক দুর্ঘটনায় আহত ৪

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ · রাত ৩:৪০ · ১৫২ ভিউ

জৈন্তাপুর প্রতিনিধি
সিলেট তামাবিল মহাসড়কের চিকনাগুল ঘাটের চটির উপহার কমপ্লেক্সের সামনে এক সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে ১৬ অক্টোবর মধ্য রাতে। জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ঢাকা (মেট্রো- উ ১২- ২৪৯৩) সিএনজি অটোরিকশা ( সিলেট থ- ১২- ৮৪১৫) কে চাপা দিলে সিএনজি অটো রিক্সাটি ধুমড়ে মুচড়ে যায়।

পরে ট্রাকটি উপহার সেন্টারের দেয়ালে ভেঙ্গে দিয়ে আটকা পড়ে। ঘটনার পর পরই ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

এ ঘটনায় সিএনজি চালকসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেছেন। সিএনজি অটো রিক্সাটির মালিক শাহপরান এলাকার ইসলামাবাদের আব্দুস সামাদ।

প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানা যায়, ট্রাকটিতে চিনি বোঝাই ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্হলে পুলিশ এসে পৌছায়নি। স্হানীয় জনতা ট্রাকটি আটক করে রেখেছেন।

সম্পর্কিত সংবাদ