সিলেট

কানাইঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, জব্দ প্রায় ১৩ লাখ টাকার পণ্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ · রাত ৮:৩০ · ২১৬ ভিউ

সিলেটের কানাইঘাট সীমান্তে বিজিবির পৃথক দুটি অভিযানে প্রায় ১৩ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) ও বৃহস্পতিবার (১২ নভেম্বর) সীমান্তের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট সীমান্ত থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২ হাজার ৫২৬টি চশমা, ৫৩টি ফেসওয়াশ ও ১০০ কেজি চিনি জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের সিজার মূল্য ১০ লাখ ৫৭ হাজার ২০০ টাকা।

এদিকে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে লোভাছড়া বিওপির টহলদল পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২১০ কেজি ভারতীয় জিরা জব্দ করে। জব্দ করা জিরার সিজার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।

দুটি অভিযানে জব্দ করা পণ্যের মোট সিজার মূল্য ১২ লাখ ৬৭ হাজার ২০০ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবির মনিটরিং সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ