সুনামগঞ্জ

তাহিরপুরে টিনবোঝাই অটোরিকশা উল্টে প্রাণ গেল একজনের, আহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক · বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ · সন্ধ্যা ৭:২২ · ১৬৭ ভিউ

সুনামগঞ্জের তাহিরপুরে টিনবোঝাই অটোরিকশা উল্টে ফরিদ আহমদ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সাইফুল ইসলাম (৪৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদ আহমদ উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। আহত সাইফুল ইসলাম শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় একটি অটোরিকশার ছাদে সাত বান্ডিল ঢেউটিন নিয়ে যাওয়া হচ্ছিল। পথে নিশ্চিন্তপুর গ্রামের সামনে সড়কের একটি উঁচু স্থানে উঠতে গিয়ে টিনবোঝাই অটোরিকশাটি উল্টে যায়। এতে অটোরিকশায় থাকা ফরিদ আহমদ ও সাইফুল ইসলাম গুরুতর আহত হন।

পরে তাঁদের সঙ্গে থাকা লোকজন উদ্ধার করে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফয়েজ আহমদ নূরী ফরিদ আহমদকে মৃত ঘোষণা করেন। আহত সাইফুল ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সম্পর্কিত সংবাদ