সিলেট

চার দিনে সিলেটে গ্রেপ্তার ২২৭, সবচেয়ে বেশি দক্ষিণ সুরমায়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ · সন্ধ্যা ৭:৫২ · ১৭৪ ভিউ

সিলেটে কিশোর গ্যাং, মাদক, ছিনতাই ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। নগরের বিভিন্ন এলাকায় প্রতিরাতে পরিচালিত এ অভিযানে চার দিনে ২২৭ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এসএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ৪ অক্টোবর রাত থেকে শুরু হওয়া বিশেষ অভিযান বুধবার রাত পর্যন্ত চলেছে। অভিযানে গ্রেপ্তার ২২৭ জনের মধ্যে ৬৪ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ১৬১ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে শাস্তি দেওয়া হয়েছে।

থানাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে দক্ষিণ সুরমা থানার এলাকায়। এ থানায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া কোতোয়ালি মডেল থানায় ৬৮ জন, এয়ারপোর্ট থানায় ২৮ জন, জালালাবাদ থানায় ২৬ জন, মোগলাবাজার থানায় ১৯ জন এবং শাহপরান (রহ.) থানায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, কিশোর গ্যাং ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি মাদক, ছিনতাই ও জুয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ