সিলেট

সিলেটে কিশোরগ্যাং ধরতে অভিযানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · রবিবার, ৪ অক্টোবর ২০২৬ · রাত ১১:৪৭ · ১৬২ ভিউ

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাতে কঠোর অভিযানে নামছে পুলিশ। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হচ্ছে পুলিশের নজরদারি ও তৎপরতা।

রবিবার (৪ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে নগরীর চৌহাট্টায় বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তারযোগ্য ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ নজরদারি করা হবে। পাশাপাশি বখাটে ও কিশোর গ্যাংয়ের সদস্যদের ধরতেও অভিযান পরিচালনা করা হবে।

পুলিশ সূত্র আরও জানায়, নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে থাকবে পুলিশের পৃথক টিম। প্রতিটি টিমে প্রায় ১০ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। অভিযানের সময় সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি ও প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হবে।

সম্পর্কিত সংবাদ