সিলেট

সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ · রাত ৮:৩৩ · ১৬২ ভিউ

বাংলা ট্রিবিউনের সাবেক সিলেট বিভাগীয় প্রতিনিধি তুহিনুল হক তুহিন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার ভোর চারটার দিকে সিলেট নগরের সাদারপাড়ায় নিজ বাসভবনে তিনি মারা যান।

তুহিনুল হক তুহিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সিলেটের সাংবাদিকদের মধ্যে শোকের আবহ তৈরি হয়। সহকর্মী সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

দুই দশকের বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন তুহিনুল হক তুহিন। দীর্ঘ এই সময়ে সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, অপরাধ, জনদুর্ভোগ ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে সংবাদ করেছেন তিনি। মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা ও পেশাদারিত্বের জন্য সহকর্মীদের কাছে তিনি পরিচিত ছিলেন।

সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও মানুষের নানা সমস্যা নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করেছেন তুহিনুল হক তুহিন। তার মৃত্যুতে সিলেটের সাংবাদিকতা অঙ্গনে একজন অভিজ্ঞ সংবাদকর্মীর শূন্যতা তৈরি হলো।

সম্পর্কিত সংবাদ