সিলেট

ক্লিন ইমেজের মুর্শেদকে ঘিরেই ছাত্রদলের তৃণমূলের স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ · রাত ২:০৬ · ৪৫৮ ভিউ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিগগিরই ঘোষণা হতে যাচ্ছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি। আর এই সম্ভাব্য কমিটিকে কেন্দ্র করে চায়ের টেবিল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সর্বত্রই এখন বইছে আলোচনার ঝড়। তবে এবারের কমিটি গঠনে তৃণমূল নেতাকর্মীদের আলোচনায় সবচেয়ে বেশি উঠে আসছে চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের অন্যতম লড়াকু সৈনিক ও রাজপথের ত্যাগী ছাত্রনেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মুর্শেদের নাম।

দলীয় সূত্রে জানা গেছে, বিগত দিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে জীবন বাজি রেখে রাজপথে নেতৃত্ব দেওয়া এই ছাত্রনেতাকে এবার সিলেট ছাত্রদলের শীর্ষ পদে দেখতে চান সাধারণ কর্মীরা। জেলা ও মহানগর উভয় ইউনিটের গুরুত্বপূর্ণ পদের জন্য একাধিক প্রার্থী সক্রিয় থাকলেও পরিচ্ছন্ন ভাবমূর্তি ও আপসহীন নেতৃত্বের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন মুর্শেদ। তৃণমূলের কর্মী-সমর্থকেরা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তাঁর রাজনৈতিক ত্যাগ ও অবদানের কথা তুলে ধরে শীর্ষ নেতৃত্বে আনার জোর দাবি জানাচ্ছেন।

জানা গেছে, মুর্শেদ ছাড়াও সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের জন্য জোর আলোচনায় রয়েছেন একঝাঁক তরুণ নেতৃত্ব।

তবে চব্বিশের আন্দোলনে সরাসরি ফ্রন্টলাইনে থেকে ব্যারিকেড গড়ে তোলা এবং বিগত দিনের হামলা-মামলা উপেক্ষা করে সংগঠনকে ধরে রাখার ক্ষেত্রে মোফাজ্জল হোসেন চৌধুরী মুর্শেদের ত্যাগকে বিশেষভাবে মূল্যায়ন করছেন নেতাকর্মীরা।

তৃণমূল নেতাকর্মীদের দাবি, বিগত দিনের রাজপথের পরীক্ষিত, মেধাবী ও লড়াকু নেতৃত্ব নির্বাচন করা হলে সিলেট ছাত্রদল আরও বেশি সুসংগঠিত হবে।

এদিকে দলের নীতি-নির্ধারণী পর্যায় থেকেও আভাস পাওয়া গেছে—বিতর্কমুক্ত ভাবমূর্তি, সাংগঠনিক দক্ষতা এবং গণ-অভ্যুত্থানে কার্যকর ভূমিকার মূল্যায়ন করে একটি শক্তিশালী কমিটি উপহার দেওয়া হবে, যা আগামী দিনে সিলেটের ছাত্র রাজনীতিতে নতুন প্রাণসঞ্চার করবে।

সম্পর্কিত সংবাদ