সিলেট

নবগঠিত সিলেট জেলা যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে জৈন্তাপুরে আনন্দ মিছিল

জৈন্তাপুর প্রতিনিধি
জৈন্তাপুর প্রতিনিধি
প্রতিবেদক · বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ · রাত ৯:১৪ · ১৯৭ ভিউ

নবগঠিত সিলেট জেলা যুবদলের আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে সিলেটের জৈন্তাপুরে এক বিশাল আনন্দ মিছিল ও বর্ষপূর্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আবদুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

নতুন এই নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে জৈন্তাপুর উপজেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিলটি আয়োজন করা হয়। মিছিলটি জৈন্তাপুর সদরের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হন নেতাকর্মীরা।

উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এই আনন্দ মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে অংশ নেন।

মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম টিপুসহ দায়িত্বপ্রাপ্ত সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানান।

এ সময় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে সিলেট জেলা যুবদলের সাংগঠনিক ভিত আরও মজবুত হবে এবং রাজপথের আন্দোলন-সংগ্রামে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে সংগঠন নতুন গতি ফিরে পাবে।

সম্পর্কিত সংবাদ