সিলেট

সিলেট সদর উপজেলা জাসাসের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · রবিবার, ৯ আগস্ট ২০২৬ · রাত ১১:৩৩ · ৩৪৭ ভিউ

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিলেট সদর উপজেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে সিলেট জেলা জাসাস।

নবগঠিত কমিটিতে হেলাল আহমদকে সভাপতি, মুহিবুর রহমান মুহিবকে সাধারণ সম্পাদক এবং ফয়সাল আহমদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন জনি আহমদ, খালেদ আহমদ ও আব্দুল আহাদ মিয়া। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন সুহেল আহমদ, সেলিম আহমদ রাহি ও হেলাল আহমদ।

সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন সাজ্জাদুর রহমান, রুম্মান কবির ও সাদিকা আহমদ। দপ্তর সম্পাদক রাসেল আহমদ এবং সহ-দপ্তর সম্পাদক সাজ্জাদ আহমদ।

প্রচার সম্পাদক পদে রোমান আহমদ, সহ-প্রচার সম্পাদক জালাল আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রাফি আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আইনুল আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মাসুম আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মিলন আহমদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পারভেজ আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবিদ আহমদ, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফারহান আহমেদ ফাহিম, পরিবেশ বিষয়ক সম্পাদক সাদেক আহমেদ সাদিক এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জুনেদ আহমেদ জাহিদ দায়িত্ব পেয়েছেন।

কমিটির সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন সোহেল আহমদ সানি, আব্দুল করিম মিয়া, মোহাম্মদ ফরহাদ আহমদ, মহাব্বির আহমদ মুবির, আব্দুল গফফার অনি, অলিউর রহমান, কামাল আহমদ, শামীম আহমদ, আব্দুর রহিম, ইমরান আহমদ, জুয়েল আহমদ, সুমন আহমদ, তানভীর আহমদ, ফয়েজ আহমদ, মোহাম্মদ তুষার আহমদ ও নাহিদ ইসলাম।

কমিটি অনুমোদনের পর সিলেট জেলা জাসাসের নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। একই সঙ্গে সংগঠনের প্রতি আন্তরিকতা, নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

জেলা নেতৃবৃন্দ বলেন, নতুন কমিটির নেতৃত্বে সিলেট সদর উপজেলা জাসাস আরও সুসংগঠিত ও গতিশীল হবে। তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার পাশাপাশি জাসাসের সামাজিক, সাংস্কৃতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার জন্য নবগঠিত কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

সম্পর্কিত সংবাদ