সিলেট

জকিগঞ্জে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আনন্দ শোভাযাত্রা ও পথসভা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · রবিবার, ৯ আগস্ট ২০২৬ · রাত ১১:০৪ · ৭০৯ ভিউ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুক্তিযুদ্ধের প্রজন্ম দল জকিগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে সিলেট জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শোভাযাত্রাটি উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জকিগঞ্জ পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের প্রাণকেন্দ্র এম এ হক চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু তাহের চৌধুরীর সঞ্চালনায় শ্রমিক দল নেতা দুলাল আহমদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। এতে শুভেচ্ছা বক্তব্য দেন পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমদ।

সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সদস্য মিজানুর রহমান মুন্না। প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক গুফরান আহমদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে গুফরান আহমদ চৌধুরী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু করেন। একই সঙ্গে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন তিনি।

এ সময় জকিগঞ্জ-কানাইঘাটের গর্ব বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব মরহুম আবুল হারিস চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। জকিগঞ্জ ও কানাইঘাটের সর্বস্তরের নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থকে সর্বাগ্রে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান গুফরান আহমদ চৌধুরী।

পথসভায় মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদী আদর্শ এবং দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সম্পর্কিত সংবাদ