সিলেট

বিয়ানীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ফেসবুকে ভিডিও ছড়িয়ে তোলপাড়

বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজার প্রতিনিধি
প্রতিবেদক · রবিবার, ৯ আগস্ট ২০২৬ · সন্ধ্যা ৭:৩১ · ২১৯ ভিউ

সিলেটের বিয়ানীবাজারে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে হাতে গোনা কয়েকজনকে একটি ব্যানার হাতে মিছিল করতে দেখা যায়। ভিডিওটি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল আহমেদ শিপুর ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।

ভিডিওতে প্রদর্শিত ব্যানারে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্মরণ এবং শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তন’ উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা, পৌরসভা ও সরকারি কলেজ ছাত্রলীগের নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়ায় সিলেট জেলা ছাত্রলীগকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।

স্থানীয় সূত্রের দাবি, গ্রেপ্তার এড়াতে ভোরে কিংবা নির্জন সময়ে দ্রুত মিছিল করে ভিডিও ধারণ করা হয়ে থাকতে পারে। তবে মিছিলটি ঠিক কখন, কোথায় এবং কারা আয়োজন করেছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ব্যানারে মিছিল এবং সেই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত সংবাদ