বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা শাখার নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক বদরুল খানকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সম্প্রতি সিলেটে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই সংবর্ধনা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বদরুল খানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় তাঁকে অভিনন্দন জানান। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে সিলেটে জাতীয়তাবাদী আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সংগঠন আরও গতিশীল হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও মোগলাবাজার থানা কৃষক দলের আহ্বায়ক মোতাহার হোসেন জিহাদ, মহানগর বিএনপির সদস্য আব্দুল জলিল খান ও আলাউর রহমান আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রুম্মান আহমেদ, সিলেট জেলা পেশাজীবী দলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মাসুম আহমেদ, নির্বাহী সদস্য শাহজাহান হোসেন ও হেলাল আহমেদ।
এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন ২১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুনেল বখত, ২৩নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রহিম, লিয়াকত আলী জিয়া, বাবর চৌধুরী, বাবর খান, সাহীদ, সামিম, ইফাদ খান, মিন্টু, ফাহাদ খান এবং কামিল খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সংবর্ধনার জবাবে বদরুল খান উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে দলের সকল আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
