মৌলভীবাজার

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক · রবিবার, ৯ আগস্ট ২০২৬ · সন্ধ্যা ৬:১৭ · ১৬৯ ভিউ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুড়ইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে। বিজিবির তথ্য অনুযায়ী, তিনি চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে চোরাকারবারের একটি মামলা রয়েছে।

রোববার (৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন ৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

তিনি জানান, রোববার ভোর ৪টার দিকে কুলাউড়া সীমান্তের ওপারে ভারতের মাগুরুলি এলাকায় একদল চোরাকারবারি প্রবেশের সময় বিএসএফ সদস্যরা গুলি চালান। এ সময় তারা মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

ঘটনার বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে বলে জানিয়েছে বিজিবি।

সম্পর্কিত সংবাদ