বিনোদন

দেব-শুভশ্রীর ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রতিবেদক · রবিবার, ৯ আগস্ট ২০২৬ · রাত ৩:০৭ · ১৭৩ ভিউ

বিমানবন্দরে এক মুহূর্তেই ফের আলোচনায় টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও অভিনেতা দেব। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সাবেক এই জুটিকে দেখা গেছে উষ্ণ আলিঙ্গনে। মুহূর্তটি ক্যামেরাবন্দি হওয়ার পরই তা ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ভক্তদের অনেকেই বলছেন, দেব-শুভশ্রীর এই সাক্ষাৎ তাদের ফিরিয়ে নিয়ে গেছে পুরনো দিনের স্মৃতিতে। দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় জুটি বেঁধেছেন তারা। আসন্ন সিনেমা ‘দেশু-৭’ ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

ফ্যানক্লাবের দাবি, লাদাখে সিনেমার শুটিং শেষ করে শহরে ফিরছিলেন দেব। এ সময় বিমানবন্দরে শুভশ্রীর সঙ্গে তার দেখা হয়। সেখানেই ঘটে ভাইরাল হওয়া সেই মুহূর্ত।

এদিকে, ‘দেশু-৭’ সিনেমার শুটিংয়ের কিছু দৃশ্যও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি দৃশ্যে শুভশ্রীকে হালকা রঙের শাড়ি ও গলায় ফুলের মালা পরা অবস্থায় দেখা যায়। তার সঙ্গে ছিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ফুল দিয়ে সাজানো একটি গাড়ির দৃশ্যে রাজনৈতিক দলের পতাকা দেখা যাওয়ায় সিনেমাটিতে রাজনৈতিক আবহ থাকার ইঙ্গিত মিলেছে।

এর আগে প্রকাশিত সিনেমাটির প্রথম ঝলকেও সংঘাতময় পরিস্থিতির আভাস পাওয়া যায়। সেখানে দেব ও শুভশ্রীকে কঠিন পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়াতে দেখা গেছে।

দেব-শুভশ্রীর পর্দার রসায়ন নিয়ে দর্শকদের আগ্রহ নতুন নয়। নতুন সিনেমা ‘দেশু-৭’ মুক্তির আগেই ভাইরাল হওয়া এই ভিডিও সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

সম্পর্কিত সংবাদ