জাতীয়

ইলিয়াস আলীকে গুম-হত্যা

গ্রেফতার হচ্ছেন সাইফুর রহমান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ · রাত ১১:১৪ · ১৯৪ ভিউ

বিএনপির সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে গুম ও হত্যার ঘটনায় রোববার গ্রেফতার দেখানো হবে বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার মো. সাইফুর রহমানকে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

সূত্র বলছে, এছাড়াও মামলায় আসামি হতে পারেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ আরও কয়েকজন।

চলতি বছরের ২৬ জুলাই উইং কমান্ডার মো. সাইফুর রহমানকে হেফাজতে নেয় বিমান বাহিনী। এর আগে ২১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতে ইলিয়াস আলীর গুম ও হত্যার ঘটনায় সাইফুর রহমানের নাম উঠে আসে বলে জানা যায়।

২০১২ সালের ১৭ এপ্রিল গভীর রাতে রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন ইলিয়াস আলী ও তার গাড়িচালক। এরপর দীর্ঘদিন ধরে বিএনপি অভিযোগ জানিয়ে আসছিল, তৎকালীন আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশে তাকে গুম করা হয়।

ইলিয়াস আলী টিপাইমুখ বাঁধ নির্মাণবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও সোচ্চার সমালোচক ছিলেন। ২০০৯ সালে ভারতের প্রস্তাবিত টিপাইমুখ বাঁধের সম্ভাব্য প্রভাব নিয়ে সিলেট অঞ্চলে যে আন্দোলন গড়ে ওঠে, সেখানে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।

সম্পর্কিত সংবাদ