সিলেট মহানগরীর বিভিন্ন সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ট্রাফিক আইন কার্যকর করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ২৪ ঘণ্টাব্যাপী এ অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৮৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার (৫ আগস্ট) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক বিভাগের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
এসএমপি সূত্র জানায়, অভিযানে মোট ৮৮টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৩৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ৫২টি যানবাহন আটক করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নগরীতে সড়ক শৃঙ্খলা নিশ্চিত করা, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
