রাজনীতি

মানুষ কতটা নির্লজ্জ, হাসিনাকে ইঙ্গিত করে সোহেল তাজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · বুধবার, ৫ আগস্ট ২০২৬ · সন্ধ্যা ৬:৪৬ · ১৭৭ ভিউ

ভারতে পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের মন্তব্য, একটা মানুষ কতটা নির্লজ্জ হলে তার সকল কৃতকর্ম অস্বীকার করতে পারে।

বুধবার (৫ আগস্ট) গনঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর দিনে বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পুত্র।

ওই পোস্টে কয়েকটি ছবিও পোস্ট করেছেন সোহেল তাজ। তার মধ্যে দুটি কার্টুন ছবি এবং একটি হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার সময়ের স্থিরচিত্র। একটি কার্টুন ছবিতে দেখানো হয়েছে, বিমানের ছাড়ে চড়ে আসছেন পতিত শেখ হাসিনা। পেছনে তার ছোটবোন শেখ রেহানা।

ক্যাপশনে সোহেল তাজ লিখেছেন, ‘ইদানিং শুনছি যে, ছাত্র- জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নাকি আবার দেশে ফেরার কথা বলছেন। তিনি আসবেন ভালো কথা, কিন্তু আমার কথা হচ্ছে যে, একজন মানুষ কত নির্লজ্জ/বেহায়া হলে তার সকল কৃতকর্মকে (গণহত্যা, গুম, খুন, দুর্নীতি, গণতন্ত্র কবর, নিজ স্বার্থে মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করা, দেশ এবং মানুষের সাথে বিস্বাসঘাতকতা করা, আওয়ামী লীগকে ধ্বংস করা, দুর্নীতি/লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা) অশ্বিকার করে মানুষকে এবং দলকে বিভ্রান্ত করে এখন ফিরে আসার অবাস্তব স্বপ্ন দেখাচ্ছেন।’

তিনি লিখেছেন, ‘নিজের ভুল স্বীকার না করে, কোনো অনুশোচনা, আত্মসমালোচনা না করে বরং একটি মিথ্যা ষড়যন্ত্রের তত্ত্ব দিয়ে আওয়ামী লীগ দলটিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন এবং দেশের মানুষকে একটি অন্ধকারের পথে ঠেলে দিচ্ছেন।’

সোহেল তাজ লিখেছেন, ‘ইতিহাস বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো স্বৈরাচারের আবার ফিরে আশা এবং ক্ষমতা ফিরে পাওয়া প্রায় অসম্ভম ও পৃথিবীর ইতিহাসে তিনজন সফলভাবে ফিরে আসতে পেরেছিলেন: ১৯৫০ সালে ব্রাজিলের গুইতালিও ভার্গাস, দ্বিতীয় হচ্ছে ৭০৫ সালে বিজান্টিন সম্রাট জাস্টিনিয়ান (দ্বিতীয়) এবং (১৮৩৩-৫৫)মেক্সিকোর এন্টোনিও লোপেজ ডি সান্টা আনাও’

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেছেন, ‘এদের সবাইকে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করা হয়, জনগণের স্বতঃস্ফূর্ত গণঅভুত্থানের মাধ্যমে না ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ একটি গণঅভুত্থানের মাধ্যমে উৎখাত করে এবং তিনি বাধ্য হন পালিয়ে যেতে।’

সবশেষে সোহেল তাজ লিখেছেন, ‘ভুলে গেলে চলবে না যে, তার সরাসরি নির্দেশে শিশুসহ শত শত মানুষকে হত্যা করা হয়, ৬০০ মানুষ অন্ধ হয়ে যায় এবং হাজার হাজার নীরহ মানুষ পঙ্গু হয় ও তিনি ফিরে আসতে পারেন ঠিকই, কিন্তু ক্ষমতায় যাবেন না- যাবেন জেলে।’

সম্পর্কিত সংবাদ