সিলেট

জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটিতে সিলেটের ৮ নেতার স্থান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · রবিবার, ২ আগস্ট ২০২৬ · রাত ১১:২৪ · ১৩৭ ভিউ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম অনলাইন স্বেচ্ছাসেবী সংগঠন ‘জিয়া সাইবার ফোর্স’-এর ১৭৭ সদস্যবিশিষ্ট সংশোধিত কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কেন্দ্রীয় কমিটিতে সিলেটের ৮ জন নেতা গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে স্থান পেয়েছেন।

সম্প্রতি প্রকাশিত পূর্ণাঙ্গ কমিটিতে সিলেট থেকে মনোনীত নেতারা হলেন সাজ্জাদুর রহমান খোকন (সহ-সভাপতি), মাহতাব, আবির হাসান মুহিন ও মো. ফখরুল ইসলাম (যুগ্ম সাধারণ সম্পাদক), মেহেদী হাসান চৌধুরী সপু ও জামাল আহমেদ (সহ-সাধারণ সম্পাদক), মোস্তাক আহমেদ চৌধুরী (সহ-সাংগঠনিক সম্পাদক) এবং দেলোয়ার হোসেন (সদস্য)।

জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় এই কমিটিতে সিলেটের নেতাদের এমন মূল্যায়ন ও গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, নবগঠিত কমিটির এসব নেতা তাঁদের মেধা ও শ্রমের মাধ্যমে সংগঠনের অনলাইন প্রচারণা ও সাংগঠনিক কর্মকাণ্ডকে দেশব্যাপী আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বিশেষ করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাইবার যুদ্ধের মোকাবিলায় এবং দলের সঠিক তথ্য তৃণমূল ও সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তাঁরা অগ্রণী ভূমিকা রাখবেন বলে নেতাকর্মীরা মনে করেন।

সম্পর্কিত সংবাদ