মৌলভীবাজার

কুলাউড়ায় জামায়াতের গণমিছিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · শনিবার, ১ আগস্ট ২০২৬ · রাত ৮:২৭ · ১৭৫ ভিউ

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার এবং জুলাই সনদ কার্যকরের দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) আছরের নামাজের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দক্ষিণ বাজার এলাকায় এক সংক্ষিপ্ত পথসভায় মিছিলের সমাপ্তি হয়।

পথসভায় জামায়াত নেতারা বলেন, জনগণের দেওয়া গণভোটের রায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে হবে।

বক্তারা দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

গণমিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জামায়াতের আমির আব্দুল মুনতাজিম, উপজেলা সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, নায়েবে আমির জাকির হোসেন, সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন ও সাইফুল ইসলাম খান, কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম খান ও মতিউর রহমান, পৌর জামায়াতের সভাপতি রইয়ব আলী, ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ারসহ দলীয় নেতাকর্মীরা।

সম্পর্কিত সংবাদ