সিলেট

সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · সোমবার, ২৭ জুলাই ২০২৬ · রাত ৮:১৫ · ১৬১ ভিউ

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৩ জন। তবে এই সময়ের মধ্যে নতুন কোন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়নি।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে জানা যায়, বর্তমানে হাসপাতালে ভর্তিদের মধ্যে হবিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন রয়েছেন।

আরোও জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৯৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ৪৮ জন, সিলেট জেলায় ১৯ জন, সুনামগঞ্জে ১৭ জন, মৌলভীবাজারে ৯ জন এবং অন্যান্য জেলা থেকে আগত ৩ জন রোগী রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, যা জনস্বাস্থ্যের জন্য স্বস্তিদায়ক হলেও বর্ষা মৌসুমে ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সম্পর্কিত সংবাদ