সর্বশেষ :
জাফলংয়ে যুব সমাজের অভিযানে ইয়াবাসহ আটক এক, পুলিশের কাছে সোপর্দ জামালগঞ্জে ৫ বছর ধরে রাস্তার পাশে ঝুপড়িতে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলার রায়: একজনের মৃত্যুদণ্ড, খালাস বাবর-আরিফ-গৌছ সোনাই নদীতে আইনি দুর্বলতায় পার পেয়ে যাচ্ছে বালুখেকোরা, কার্যকরের তাগিদ ‘মোবাইল কোর্ট’ সিলেটে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ডিসি সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসীকল্যাণমন্ত্রী দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন যুক্তরাজ্যের হাল এন্ড ইস্ট রাইডিং যুবদলের সভাপতি হলেন সিলেটের গোলাম রাব্বি শাল্লায় হাওর রক্ষা বাঁধের টাকা না পেয়ে বিপাকে কৃষকরা জৈন্তাপুরে ১১ লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ, গ্রেফতার ২

জৈন্তাপুরে ১১ লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ, গ্রেফতার ২

জৈন্তাপুরে ১১ লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ, গ্রেফতার ২

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে প্রায় ১১ লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) সকাল ৭টা ৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানা পুলিশের উদ্যোগে উপজেলার ফতেপুর ইউনিয়নের পাখিটেকি এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যান তল্লাশি চালিয়ে ৭৭২ পিস বিভিন্ন সাইজের ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেফতাররা হলেন— মাসুক মিয়া (৪৩), তিনি সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ফতেপুর খালপাড় এলাকার বাসিন্দা এবং মো. আলমগীর হোসেন (৪৮), ভোলা সদর উপজেলার চাচরা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, জব্দকৃত কম্বলের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৪ হাজার ৫০০ টাকা।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লার সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উসমান গণি।

এ ঘটনায় গ্রেফতার দুইজনসহ পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff