ছাদ চুইয়ে পানি, খসে পড়ছে প্লাস্টার—মৌলভীবাজার হাসপাতালে ডিসির আকস্মিক পরিদর্শন

ছাদ চুইয়ে পানি, খসে পড়ছে প্লাস্টার—মৌলভীবাজার হাসপাতালে ডিসির আকস্মিক পরিদর্শন

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং হাসপাতালের অবকাঠামোগত সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের লক্ষ্যে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

সোমবার (২২ জুন) জেলা প্রশাসকের উদ্যোগে পরিচালিত এ পরিদর্শনে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, সেবা কার্যক্রম ও অবকাঠামোগত অবস্থা সরেজমিনে পর্যালোচনা করা হয়।

পরিদর্শনকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক), মৌলভীবাজারের সিভিল সার্জন, গণপূর্ত বিভাগের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন স্থানে বেশ কিছু অবকাঠামোগত সমস্যা চিহ্নিত হয়। এর মধ্যে বিভিন্ন ওয়ার্ড ও ফ্লোরের দেয়ালের প্লাস্টার খসে পড়া, দরজা-জানালা ও গ্রিলের অকার্যকারিতা, শিশু ওয়ার্ডের ছাদ থেকে পানি চুইয়ে পড়া এবং জরুরি অপারেশন থিয়েটারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে জলাবদ্ধতা ও ছাদ চুইয়ে পানি পড়ার সমস্যা উল্লেখযোগ্য।

সংশ্লিষ্টরা জানান, এসব সমস্যার কারণে রোগীদের সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও তৈরি হচ্ছে।

বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় মেরামত, সংস্কার ও রংকরণের উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে হাসপাতালের পরিবেশ ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে রোগীবান্ধব সেবার মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্থানীয়দের মতে, দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যাগুলো সরেজমিনে পরিদর্শন করে দ্রুত সংস্কারের নির্দেশনা দেওয়া একটি সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ। এতে হাসপাতালের সেবার মান উন্নয়ন এবং রোগীদের ভোগান্তি কমবে বলে তারা আশা প্রকাশ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff