সিলেট

পেট্রোলপাম্প কর্মীকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ৩

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · বুধবার, ১১ মার্চ ২০২৬ · সন্ধ্যা ৭:৩৮ · ৩৪২ ভিউ

একুশে সিলেট ডেস্ক

সিলেট নগরীর চৌকিদেখিতে পেট্রাল পাম্প কর্মচারীকে ছুরিকাঘাত মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে জানেনো হয়, রাতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর মিরপুর বাজারে সিলেটের এয়ার পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ফাহিম অহমদ(২১), তামিম অহমদ(১৯) ও তানজিম অহমদ সজীব (১৯)।

এর আগে সোমবার সন্ধ্যায় নগর চৌকিদিখিতে উত্তরা পেট্রোল পাম্পে মোটরসাইকেলে সিরিয়াল ভেঙে জ্বালানি তেল সরবরাহ না করায় পেট্রোল পাম্প কর্মচারীর উপর হামলা করে তাকে মারধর ও ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় পাম্প কর্মচারী জাহাঙ্গীর আলম বাদী হয়ে এয়ার পোর্ট থানায় একটি মামলা দায়ের করেন।

সম্পর্কিত সংবাদ