সর্বশেষ :
রাতের অভিযানে জকিগঞ্জে ইয়াবার বড় চালান জব্দ, আটক ৩ সিলেটে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা, আহত ৩ গোয়াইনঘাটে ফেসবুকে অপপ্রচার ও হুমকির অভিযোগে থানায় জিডি “শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করব”: বিশ্বনাথে এমপি তাহসিনা রুশদীর জৈন্তাপুরে ট্রাকচালকের ওপর হামলা ও চাঁদাবাজি, শ্রীঘরে ছাত্রদল নেতা সিএনজিতে প্রেমিকের বন্ধুদের হাতে ধর্ষণের শিকার কিশোরী, অতঃপর… স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান জকিগঞ্জে রাতের আঁধারে সরকারি সড়কের ইট উধাও, যৌথ অভিযানে আটক ৬ ‘আমেরিকা ফার্স্ট নাকি ইসরায়েল’ প্রশ্ন ইরানি নিরাপত্তা প্রধানের জকিগঞ্জে রাতের আঁধারে সরকারি ইট উধাও

“শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করব”: বিশ্বনাথে এমপি তাহসিনা রুশদীর

“শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করব”: বিশ্বনাথে এমপি তাহসিনা রুশদীর

বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্বনাথে অনুষ্ঠিত ‘ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায়’ প্রধান অতিথির বক্তব্যে শপথ নিয়েছেন, তিনি জনগণের প্রত্যাশা পূরণে নিজের শেষ রক্ত বিন্দু পর্যন্ত কাজ করবেন।

সভায় তিনি বলেন, “দিন বদলের শপথ নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই স্বল্প পরিসরে হলেও কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছেন। এর ধারাবাহিকতায় খুব শীঘ্রই ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড’ সর্বস্তরের মানুষের দৌড়গড়ায় পৌঁছে যাবে। দেশ ও জাতিকে এগিয়ে নিতে আমাদের সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং ন্যায়সঙ্গতভাবে কাজ করতে হবে। সরকারি-বেসরকারি সম্পদ দখল বা চাঁদাবাজি এবং মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার ক্ষেত্রে সবাইকে সচেতন থাকতে হবে।”

তিনি আরও যোগ করেন, “আপনারা যে প্রত্যাশা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন, তা আমি শেষ রক্ত বিন্দু পর্যন্ত পূরণ করব। তবে এজন্য আপনারা আমার পাশে থাকতে হবে এবং সার্বিক সহযোগিতা প্রদান করতে হবে। এম. ইলিয়াস আলীর প্রতি সিলেট-২ আসনবাসীর ভালোবাসা ও কৃতজ্ঞতা বজায় রাখতে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করব।”

সভায় সভাপতিত্ব করেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক লিলু মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি এম. আছকির আলী এবং সদস্য আবরার ইলিয়াস অর্ণব। এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন এবং সমাপ্তিতে মোনাজাত পরিচালনা করেন সমন্বয়ক মাওলানা মাহমুদ হোসেন।

সভায় উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff