সিলেট-৬ বিজয়ী বিএনপি’র এমরান চৌধুরী

সিলেট-৬ বিজয়ী বিএনপি’র এমরান চৌধুরী

আহমদ রেজা চৌধুরী, বিয়ানীবাজার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ১৯২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এমরান আহমদ চৌধুরী ১ লাখ ৮ হাজার ৬১২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. সেলিম উদ্দিন পেয়েছেন ৯৭ হাজার ৭০৮ ভোট।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১০ হাজার ৮৬৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি’র প্রার্থী এমরান আহমদ চৌধুরী।

তবে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ ফলাফলের সঙ্গে এখনও পোস্টাল ভোট যুক্ত হবে। পোস্টাল ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

এদিকে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে প্রার্থীদের সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এখন সকলের দৃষ্টি নির্বাচন কমিশনের চূড়ান্ত ঘোষণার দিকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff