সিলেট-২: ৩২ হাজার ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে লুনা

সিলেট-২: ৩২ হাজার ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে লুনা

একুশে সিলেট ডেস্ক

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) সংসদীয় আসনে নির্বাচনী লড়াইয়ে বড় ধরনের লিড নিয়েছেন ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী তাহসীনা রুশদীর লুনা। স্থানীয় বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত ১২৮টি কেন্দ্রের মধ্যে ৫০টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৩২ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। এতে তাহসীনা রুশদীর লুনা (ধানের শীষ) পেয়েছেন ৪৪ হাজার ১১২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১১ দলীয় জোটের প্রার্থী মুনতাসির আলী দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১২ হাজার ১২৮ ভোট।

প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, ধানের শীষের প্রার্থী তাহসীনা রুশদীর লুনা ৩১,৯৮৪ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন। মুনতাসির আলী ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে লড়াই করছেন।

তাহসীনা রুশদীর লুনা এই আসনের সাবেক সংসদ সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী। তিনি বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। ইলিয়াস আলীর জনপ্রিয়তাকে কেন্দ্র করে এই আসনে ধানের শীষের পক্ষে শুরু থেকেই ব্যাপক গণজোয়ার লক্ষ্য করা গেছে।

সিলেট-২ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২৮টি। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৯৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৬৭৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ২৫৩ জন।
এখন পর্যন্ত প্রাপ্ত ৫০ কেন্দ্রের ফলাফল লুনার সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি করেছে। বাকি ৭৮টি কেন্দ্রের ফলাফল আসার পর এই আসনের চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff