সিলেট

নানাবাড়ি থেকে নিখোঁজ, নদীতে ভেসে উঠল তাইবার মরদেহ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ · রাত ১১:১৩ · ২৫৬ ভিউ

গোলাপগঞ্জ প্রতিনিধি

নিখোঁজ হওয়ার চার দিন পর কুশিয়ারা নদী থেকে শিশু তাইবা বেগমের (৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তাইবা বেগম গোলাপগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামের সাইদুর রহমানের মেয়ে এবং কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

বুধবার দুপুর ২টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর খেয়াঘাট এলাকা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের খাটকাই গ্রামে তার নানাবাড়ি থেকে সে নিখোঁজ হয়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজের চার দিন পর বুধবার দুপুরে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ খেয়াঘাট এলাকায় লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।

সম্পর্কিত সংবাদ