সর্বশেষ :

হারিস চৌধুরীর শাশুড়ি ফুলুন নেছা লস্করের ইন্তেকাল

হারিস চৌধুরীর শাশুড়ি ফুলুন নেছা লস্করের ইন্তেকাল

ছবি: নায়েম শাফি চৌধুরী, সামীরা তানজীন চৌধুরীর সাথে নানু ফুলুন্নেসা লস্কর

একুশে সিলেট ডেস্ক 
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব মরহুম আবুল হারিস চৌধুরীর শাশুড়ি ও ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরীর নানি ফুলুন নেছা লস্কর (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর মিরপুরে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৪ মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্বামী মরহুম সিরাজুল ইসলাম লস্কর একজন সরকারি কর্মকর্তা ছিলেন।

মরহুমা ফুলুন নেছা লস্কর অবিভক্ত বাংলার ঐতিহ্যবাহী ‘বার ভূঁইয়া’ পরিবারের সন্তান জাহেদ আলী বড় ভূঁইয়ার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শনিবার রাজধানী ঢাকার সাভারে অবস্থিত জামেয়া খাতামুন্নাবিয়্যীন মাদরাসা প্রাঙ্গণে বাদ ফজর মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মাদরাসা সংলগ্ন মরহুম আবুল হারিস চৌধুরীকে প্রথমে যেখানে কবর দেয়া হয়েছিল সেই কবরের পাশেই তাকে দাফন করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমার ছেলে জাফর ইকবাল মাসুম।

এদিকে ফুলুন নেছা লস্করের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন সাবেক জাতীয় নেতা মরহুম আবুল হারিস চৌধুরীর কন্যা ব্যারিস্টার সামিরা আক্তার তানজিন চৌধুরী।

তিনি জানান, নানু ফুলুন নেছা লস্কর বাবার সম্পর্কে খালা ও শাশুড়ি ছিলেন। স্বৈরাচার হাসিনার শাসনামলে তার পিতা হারিস চৌধুরীর লাশ দাফন সিলেটে হওয়ার ব্যাপারে যখন বাধা সৃষ্টি করা হয় তখন তার নানু ফুলুন নেছা তার নিজের কবরের জন্য রাখা স্থানটি দিয়ে দেন। যার কারণে মরহুম আবুল হারিস চৌধুরীর প্রথম দাফন সেখান হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff