সর্বশেষ :
পাহাড়ি ঢল ও টানা বর্ষণে হাওর প্লাবিত: পাকনার হাওর পরিদর্শনে এমপি বিয়ানীবাজারে মানব পাচারকারী ও প্রতারক চক্রের বিরুদ্ধে মানববন্ধন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ১২ ঘণ্টায় পিছু হটল এসএমপি ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী কমলগঞ্জে নিম্নাঞ্চলে বন্যায় ৫০ পরিবার পানিবন্দি, দুর্ভোগ এসএসসি পরীক্ষার্থী হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু সিলেটে নদ-নদীর পানির উচ্চতা বাড়াচ্ছে ভারতের ঢল এআই আতঙ্কে নিজের কণ্ঠস্বর ও অবয়বের ট্রেডমার্ক চাইলেন টেইলর সুইফট ব্যাটিং ধসে শ্রীলঙ্কার কাছে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সুনামগঞ্জে হাওরে হাহাকার: পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন

নির্বাচন পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ!

নির্বাচন পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ!

একুশে সিলেট ডেস্ক

মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিককে বাংলাদেশ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি এ কথা জানান।

দুজারিককে বাংলাদেশ প্রসঙ্গে তিনটি প্রশ্ন করা হয়। প্রথম প্রশ্নটি ছিল জাতিসংঘ কি এ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে—প্রশ্নের জবাবে দুজারিক বলেন, ‘না। সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট (অনুমোদন) ছাড়া জাতিসংঘ নিজে থেকে কোনো পর্যবেক্ষক পাঠায় না। ফলে আমরা এখন আর এটি করি না। তবে নির্বাচনের ক্ষেত্রে জাতিসংঘ কান্ট্রি অফিস প্রায়ই কারিগরি সহায়তা দিয়ে থাকে। তারা এ ধরনের কোনো সহায়তা দিচ্ছে কি না, তা আমি আপনাদের জেনে জানাতে পারি।’

স্টিফেন দুজারিকের কাছে দ্বিতীয় প্রশ্ন ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরেছেন। গণতন্ত্রে বাংলাদেশের উত্তরণের পটভূমিতে তার এ ফিরে আসাকে আপনারা কীভাবে দেখছেন?

জবাবে মুখপাত্র বলেন, ‘আমি সংবাদ বিশ্লেষণ করি না; খবর বিশ্লেষণ করা সাংবাদিকদের কাজ। আমরা শুধু বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং অবাধ মতপ্রকাশের মাধ্যমে যে নির্বাচন হবে, তাকে সব উপায়ে সমর্থন দিয়ে যাব।’

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে প্রতিক্রিয়া জানতে চাইলে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘তার মৃত্যুতে আমরা স্বাভাবিকভাবেই তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff