সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

ড. ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে যেসব অভিযোগ আনোয়ারুজ্জামানের

ড. ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে যেসব অভিযোগ আনোয়ারুজ্জামানের

একুশে সিলেট ডেস্ক
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আবেদন পিটিশন দাখিল করা হয়েছে। ৮ নভেম্বর নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে এই অভিযোগ করেন যুক্তরাজ্যে অবস্থানরত সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী।

অভিযোগে দাবি করা হয়, ৫-৮ আগস্ট পর্যন্ত ‘বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে’ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, বাংলাদেশে বসবাসরত হিন্দু, খৃষ্টান, বৌদ্ধ এবং বাংলাদেশ পুলিশের উপর ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ’ সংগঠিত হয়েছে। এই অভিযোগে প্রায় ৮০০ পৃষ্ঠার তথ্য ও নথিপত্র প্রমাণস্বরূপ যুক্ত করা হয়।

ড. ইউনূস ছাড়া যাদের নাম পিটিশনে রয়েছেন- উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, ওয়াহিদউদ্দিন মাহমুদ, ড. সালেহউদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, মুহাম্মদ ফাওজুল কবির খান, হাসান আরিফ, মো. তৌহিদ হোসেন, আদিলুর রহমান খান, আলী ইমাম মজুমদার, সৈয়দা রিজওয়ানা হাসান, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, ফারুক-ই-আজম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, নূর জাহান বেগম, বিধান রঞ্জন রায়, ফরিদা আখতার, শারমিন এস মুরশিদ, আ ফ ম খালিদ হাসান, সুপ্রদীপ চাকমা, সচিব ড. আব্দুল মোমেন, মো. মশিহুর রহমান, মো. জসিম উদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিফ, লে. কর্নেল হাসিনুর রহমান, ক্যাপ্টেন শুভ আফ্রিদি, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মাহফুজ আলম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আব্দুল হান্নান, হাসিব আল ইসলাম, আবু বকর মজুমদার ও জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আকতার হোসাইন রয়েছেন।

অভিযোগের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘আমি একজন ভিকটিম। আমার বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি একজন নির্বাচিত মেয়র, কিন্তু আমাকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে। এবং আমিসহ আমাদের হাজার হাজার নেতা-কর্মীর উপর তারা আক্রমণ করেছে, নির্যাতন করেছে। এ জন্য আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করলাম।’

তিনি বলেন, ‘আমার মনে হয় আমিই প্রথম (অভিযোগ) শুরু করলাম। প্রায় ১৫ হাজার ভিক্টিম আছেন যারা আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে অভিযোগ করবেন।’

এসময় আনোয়ারুজ্জামান চৌধুরীর পাশে ছিলেন ব্যারিস্টার গোলাম মারুফ মজুমদার (নিঝুম মজুমদার) ও ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু।

৫ই আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যূত্থানে সরকার পতনের পর লাপাত্তা হন সিলেট সিটি করপোরেশনের তৎকালীন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। পরে জানা যায় তিনি ভারত হয়ে লন্ডনে চলে গেছেন এবং সেখানে অবস্থান করছেন।

এ ব্যাপারে আনোয়ারুজ্জামান চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘যেহেতু বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে বিচার চাওয়ার জায়গা নেই, তাই আমরা আইসিসিতে অভিযোগ করেছি। তারা সেটি গ্রহণ করে তদন্ত শুরু করেছেন। শিগগিরিই হত্যা, গুম-খুন, রাহাজানিসহ ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনকারী ড. ইউনুস, অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ জড়িত সবাইকে ডাকা হবে। আমরা আশা করি, ন্যায়বিচার পাব।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff