সিলেট

গোয়াইনঘাটে মাজার থেকে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · বুধবার, ২৭ আগস্ট ২০২৫ · সন্ধ্যা ৭:১৪ · ১৫৬ ভিউ

গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটে মাজার থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের পাশে দামারী মান উল্লাহ শাহ মাজার থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত সিরাজুন বেগম (৪৫) তোয়াকুল ইউনিয়নের কান্দিগাও গ্রামের ওমান প্রবাসী আসাব মিয়ার স্ত্রী।

পুলিশ ও পরিবারিক সুত্রে জানা যায়, আজ সকালে স্থানীয় কয়েকজন তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

সালুটিকর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, লাশের সুরতাহল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা পরে জানা যাবে।

সম্পর্কিত সংবাদ