শীর্ষ খবর

সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি নিয়ে অসন্তোষ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ · সকাল ১১:৪৫ · ১৪৭ ভিউ

স্টাফ রিপোর্ট

সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ধূমায়িত হচ্ছে অসন্তুোষ। সোমবার (০৪ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। বিএনপির কেন্দ্রীয় দুই নেতা খন্দকার মুক্তাদির ও আরিফুল হকের রশি টানাটানিতে জয় হয়েছে মুক্তাদির বলয়ের। গতকাল সোমবার মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হওয়ার পর কর্মীদের মাঝে বিরাজ করছে হতাশা।

মাঠ পর্যায়ের কর্মীরা দাবি করেন-আন্দোলন সংগ্রামে পালিয়ে বেড়ানো সুবিধাভোগীরা ব্যক্তিগত খাতির থাকার সুবাদে স্থান পেয়েছেন কমিটিতে।

ঘোষিত কমিটিতে ১০ বছর ধরে ব্যাংকে এ চাকুরী করেন এমন ব্যাক্তিও আছেন। এছাড়াও আছেন নিষ্ক্রীয় ও আওয়ামী লীগের সময় ছাত্রলীগ যুবলীগের সাথে সম্পর্ক যুক্ত ব্যক্তিরা।

আরিফুল হক বলয় আপাতত সিলেট রাজনীতিতে পিছিয়ে গেলেও পূর্ণ শক্তি নিয়ে শিগগিরই মাঠে নামছেন বলে বিএনপির একটি সূত্র দাবি করেন।

সম্পর্কিত সংবাদ