সিলেট

জাফলংয়ে বালুর নিচ থেকে সাড়ে ৪ হাজার ঘনফুট পাথর জব্দ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · সোমবার, ১৮ আগস্ট ২০২৫ · সন্ধ্যা ৭:৫৪ · ১৭২ ভিউ

স্টাফ রিপোর্ট
সিলেটের গোয়াইনঘাটে পাথর লুটপাট বন্ধে আবারও অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের টাস্কফোর্স। সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত জাফলংয়ের জুমপাড় এলাকায় পরিচালিত এই অভিযানে বালুর নিচে লুকিয়ে রাখা প্রায় সাড়ে ৪ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরহাদ উদ্দিন অভির নেতৃত্বে পরিচালিত এই অভিযানে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীসহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।

অভিযান শেষে আভিযানিক দলটি জব্দকৃত পাথরগুলো জাফলংয়ের জিরো পয়েন্টে প্রতিস্থাপন করে।

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, অবৈধভাবে বালি ও পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ