সিলেট

সিলেট থেকে অপহৃত কিশোরী বড়লেখায় উদ্ধার, গ্রেফতার ২

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · বুধবার, ২৫ জুন ২০২৫ · রাত ৯:০৮ · ১৭০ ভিউ

স্টাফ রিপোর্টার

সিলেট থেক অপহৃত ১৫ বছর বয়সী এক কিশোরীেকে বড়লেখা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন শাহপরান থানার গুচ্ছগ্রাম বাহুবলের মৃত আবদুল কাইয়ুমের দুই ছেলে তুহিন আহমদ (২৫) ও তোফায়েল আহমদ (২৬)।

সিলেট মহানগর পুলিশ জানায়, সোমবার সিলেটের সুরমা বাইপাস এলাকা থেকে তোফায়েলকে গ্রেফতারের পর তাকে নিয়ে অভিযান চালিয়ে মৌলভীবাজারের বড়লেখা থানার পানিধার এলাকা থেকে অপহৃতা কিশোরীকে উদ্ধার করে। একইসময়ে তুহিন আহমদকে গ্রেফতার করে পুলিশ।

তোফায়েল ও তুহিনকে আদালতে সপোর্দ করা হয়েছে বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম।

এরআগে ১৪ জুন সকাল সাড়ে ৯টায় স্কুলে যাওয়ার পথে ওই কিশোরী অপহৃত হন বলে জানায় তার পরিবার।

সম্পর্কিত সংবাদ