সিলেট

যুবলীগ ক্যাডার রকি-পংকির সহযোগী গ্রেফতার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · বুধবার, ১১ জুন ২০২৫ · রাত ৯:৫৩ · ১৮১ ভিউ

একুশে সিলেট ডেস্ক
সিলেটের যুবলীগ ক্যাডার রকি ও পংকির সহযোগী তারেক আহমদকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার(১০ জুন) বিকেল পৌণে ৬টায় শাহপরাণ (রহ.) থানার ওসির নেতৃত্বে খাদিম দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তারেক শাহপরাণ থানাধীন দলইপাড়ার সুনু মিয়ার ছেলে। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তারেক আহমদ কুখ্যাত ক্যাডার রকি ও পংকির ঘনিষ্ট সহযোগী। তার বিরুদ্ধে শাহপরাণ থানায় একাধিক মামলা রয়েছে।

সম্পর্কিত সংবাদ