সিলেট

বিয়ানীবাজারে ৩৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক

বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজার প্রতিনিধি
প্রতিবেদক · বুধবার, ৭ অক্টোবর ২০২৬ · রাত ৯:৩১ · ১৮২ ভিউ

সিলেটের বিয়ানীবাজারে অভিযান চালিয়ে ৩ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মো. আলামিন (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ২০ হাজার টাকা।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টা ১৫ মিনিটে বিয়ানীবাজার পৌরসভার সুপাতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আলামিন জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের ঘাগলাজুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল সুপাতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৩ হাজার ৪০০ পিস ইয়াবাসহ আলামিনকে হাতেনাতে আটক করা হয়।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সম্পর্কিত সংবাদ