জেলা সংবাদ

সিলেট বিভাগের ৮ উপজেলায় নতুন এসিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ · সন্ধ্যা ৭:৪১ · ২১১ ভিউ

সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার ভূমি অফিসে বিসিএস (প্রশাসন) ক্যাডারের আট কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেটের সংস্থাপন শাখার সিনিয়র সহকারী কমিশনার মো. মুজিবুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। ভূমি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পর সিলেট বিভাগে ন্যস্ত কর্মকর্তাদের মধ্য থেকে তাদের বিভিন্ন উপজেলায় পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কর্মকর্তাদের মধ্যে তাপস চক্রবর্তী তুষারকে সিলেটের ওসমানীনগর উপজেলা ভূমি অফিসে, মৈত্রী রায়কে হবিগঞ্জের মাধবপুর উপজেলা ভূমি অফিসে এবং নূরুল আম্বিয়া আলাউলকে সিলেটের বিয়ানীবাজার উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া অনিরুদ্ধ দেব রায়কে হবিগঞ্জের নবীগঞ্জ, মো. শরীফ উদ্দিনকে সিলেটের গোয়াইনঘাট, বিএমএসআর আলিফকে সুনামগঞ্জের তাহিরপুর, শিহাব বিন আমিনকে সিলেটের বিশ্বনাথ এবং আবদুল্লাহ আল নাঈমকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়েছে।

নতুন পদায়নের ফলে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে ভূমি ব্যবস্থাপনা ও ভূমিসেবা কার্যক্রমে আরও গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সম্পর্কিত সংবাদ