জেলা সংবাদ

সিলেটে নতুন ডেঙ্গু রোগী ১৪, হাসপাতালে ভর্তি ২৬

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ · রাত ১০:০৯ · ১৬৬ ভিউ

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত রোগীদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, হবিগঞ্জ সদর হাসপাতালে একজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে দুজন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে পাঁচজন রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২৬ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, হবিগঞ্জ সদর হাসপাতালে সাতজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে তিনজন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে তিনজন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩২৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন তিনজন।

জেলাভিত্তিক হিসাবে, সিলেটে ৬৮ জন, সুনামগঞ্জে ৭৩ জন, হবিগঞ্জে ১৩৬ জন এবং মৌলভীবাজারে ৩৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে একজন, হবিগঞ্জে একজন এবং মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া সিলেট বিভাগের বাইরের জেলা থেকে আসা আরও ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ময়মনসিংহের একজন, মুন্সিগঞ্জের একজন, ব্রাহ্মণবাড়িয়ার পাঁচজন, নেত্রকোনার দুজন, বরিশালের একজন, নোয়াখালীর একজন ও ফেনীর একজন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে মোট তিনজনের মৃত্যু হয়েছে।

সম্পর্কিত সংবাদ