সুনামগঞ্জ

ছাতকে গাছের ডালে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

ছাতক প্রতিনিধি
ছাতক প্রতিনিধি
প্রতিবেদক · শনিবার, ৮ আগস্ট ২০২৬ · রাত ৯:০৭ · ২১৯ ভিউ

সুনামগঞ্জের ছাতক উপজেলায় গলায় ফাঁস দিয়ে হেলাল মিয়া (২০) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ আগস্ট) রাতে উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিয়ার চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হেলাল মিয়া ওই গ্রামের মৃত তোরাব আলী মনাইয়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে একটি মেহগনি গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হেলালের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ছাতক থানার এসআই (নিঃ) মো. আনোয়ারুল হক ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, হেলাল মিয়া পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। সংসারের অভাব-অনটন ও ঋণের চাপে মানসিক কষ্ট থেকে তিনি এমন সিদ্ধান্ত নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

সম্পর্কিত সংবাদ