সুনামগঞ্জ

সোনালী চেলা নদী রক্ষায় আন্দোলনের হুঁশিয়ারি এলাকাবাসীর

ছাতক প্রতিনিধি
ছাতক প্রতিনিধি
প্রতিবেদক · বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ · রাত ৩:২৮ · ১৬৯ ভিউ

সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সোনালী চেলা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসী, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে নাছিমপুর বাজারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হেকিম। সভা পরিচালনা করেন মো. রশিদ আহমদ ও হাফিজ মিয়া। স্বাগত বক্তব্য দেন বিএনপি নেতা মো. খলিলুর রহমান।

সভায় বক্তব্য দেন ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হাফিজ ফয়াজ উদ্দিন, চাইরগাঁও গ্রামের নুরু মিয়া, রহমতপুরের আবুল বাশার টেইলার, হাজী জালাল উদ্দিন, নাছিমপুর বাজার আঞ্চলিক কমিটির সভাপতি আপ্তাব উদ্দিন, নরসিংপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. নওশাদ জামিল ও মো. রুবেল আহমেদ এবং নরসিংপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইসরাইল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় বিএনপি নেতা আব্দুর রউফ, হাফিজ গিয়াস উদ্দিন, মো. কালাম মিয়া, আব্দুল মতলিব, মো. হুশিয়ার আলী, ডা. চমক আলী, ব্যবসায়ী মো. মুজিবুর রহমান, শাহজাহান মিয়া, মতছির আলী, সোনালী চেলা বালু-পাথর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. মুহিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক রায়হান হোসেন, কোষাধ্যক্ষ রজিবুল ইসলামসহ সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে সোনালী চেলা নদীর সোনাপুর, কলাবাগান, কাজিরগাঁওসহ বিভিন্ন এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীভাঙন তীব্র হচ্ছে, কৃষিজমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে তারা দাবি করেন।

সভা থেকে অবিলম্বে নদী থেকে সব অবৈধ ড্রেজার অপসারণ, বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

সম্পর্কিত সংবাদ