সিলেট

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি গোয়াইনঘাট থানার ওমর ফারুক

গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাট প্রতিনিধি
প্রতিবেদক · বুধবার, ৫ আগস্ট ২০২৬ · রাত ২:৪৫ · ১৩৮ ভিউ

‎জুলাই ২০২৬ মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় গ্রেফতার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন।

‎মঙ্গলবার (৪ আগস্ট) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান ওসি মো. ওমর ফারুকের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।

‎সম্মাননাপত্রে উল্লেখ করা হয়, জুলাই মাসে গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও নিষ্পত্তি, নিয়মিত অভিযানে আসামি গ্রেফতার, মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রমে সফলতা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

‎এই অর্জনে গোয়াইনঘাট থানার পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওসি মো. ওমর ফারুককে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে গোয়াইনঘাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ভূমিকা রাখবেন।

সম্পর্কিত সংবাদ