সিলেট

সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · বুধবার, ৫ আগস্ট ২০২৬ · রাত ১০:৩৮ · ৪০৮ ভিউ

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতাল রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুবেল মিয়া (২৯) ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্তিশ গ্রামের মৃত বাকু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সুবেল মোটরসাইকেলযোগে ফেঞ্চুগঞ্জ ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। ফেঞ্চুগঞ্জ হাসপাতাল রোডে আসার পর সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী সুবেল ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি লুৎফুর রহমান।

সম্পর্কিত সংবাদ