সিলেট

জুলাইকে কেউ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবেন না: এমপি এমরান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · বুধবার, ৫ আগস্ট ২০২৬ · রাত ১০:৫২ · ২৪০ ভিউ

জুলাইকে কেউ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবেন না মন্তব্য করে সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

তিনি বলেছেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, জুলাই কোন ব্যাক্তি-গোষ্টির নয়, জুলাই এ দেশের জনগণের। জুলাই হচ্ছে মানুষের চেতনার ফসল। জুলাই একদিনে তৈরি হয়নি, জুলাই তৈরি হতে ১৭ বছর সময় লেগেছে, জুলাই তৈরি হতে আমাদেরকে ধান ক্ষেতে ঘুমাতে হয়েছে, জুলাই তৈরি হতে দীর্ঘদিন রাতের বেলা নিজের বাসায় ঘুমাতে পারি নাই।

এমরান চৌধুরী বলেন, যত তাড়াতাড়ি সম্ভব গোলাপগঞ্জ ৭শহীদের স্মরণে স্মৃতি স্তম্ভ তৈরি করা হবে। ৭ শহীদের হত্যাকারীদের দ্রুত বিচারকার্য সম্পন্ন করা হবে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২৬’ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা ড.জুনায়েদ কবিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর জিন্নুর আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবেদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মাশরেফুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ খাঁন, উপজেলা জুলাই যোদ্ধা সংসদের আহবায়ক ইকবাল হোসেন, সিলেট জেলা এনসিপি নেতা মনসুর আহমদ চৌধুরী, উপজেলা এনসিপির আহবায়ক আসাদুজ্জামান।

শেষে গোলাপগঞ্জ উপজেলার সকল শহীদসহ দেশের সকল শহীদদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মতিন।

অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ৭ শহীদের পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ