সিলেট নগরীর হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। গত ১ আগস্ট ২০২৬ সকালে মাজার জিয়ারত করতে গিয়ে তিনি পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান। এরপর থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ ব্যক্তির নাম নাজির খলিফা (ডাকনাম)। তাঁর বয়স আনুমানিক ৬০ বছরের বেশি। তিনি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের কসবা আটিয়া গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গেছে, নাজির খলিফা তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে এসেছিলেন। কিন্তু ১ আগস্ট সকালে হঠাৎ তিনি নিখোঁজ হয়ে যান। তিনি মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিজের পরিচয় ও ঠিকানা মনে রাখতে পারেন না।
নিখোঁজ ব্যক্তির গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি। মাথার চুল পাকা এবং মুখে দাড়ি রয়েছে।
এদিকে বাবার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। তাঁরা সকলের সহযোগিতা কামনা করেছেন।
যদি কোনো সহৃদয় ব্যক্তি নাজির খলিফার সন্ধান পেয়ে থাকেন অথবা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে ০১৭৬৮-৩৮৭৭৩৯ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
