সিলেট

ফাজিলপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ · রাত ১১:৪৯ · ১৮১ ভিউ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী ফাজিলপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ সদস্যবিশিষ্ট নতুন বিদ্যালয় পরিচালনা কমিটি (এসএমসি) গঠন করা হয়েছে।

গত মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সাধারণ আলোচনা সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটিতে বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মো. আব্দুল সহিদকে সভাপতি এবং দাতা সদস্য সামিউল হক চৌধুরীকে সহসভাপতি নির্বাচিত করা হয়েছে।

নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং একটি শিশুবান্ধব ও সমৃদ্ধ পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় জোরদার করে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন তারা।

এদিকে নতুন কমিটি গঠন হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নবনির্বাচিত সভাপতি ও সহসভাপতিকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, নতুন এই কমিটির সুদক্ষ নেতৃত্বে ফাজিলপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার একটি অন্যতম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।

সম্পর্কিত সংবাদ