সিলেট

ওসমানীনগরে ৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ · সন্ধ্যা ৭:২৫ · ১৭৯ ভিউ

সিলেটের ওসমানীনগর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার তাজপুর বাজার এলাকায় ওসমানীনগর থানার এসআই বিষ্ণুপদ রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার তাজপুর ইউনিয়নের দশহাল গ্রামের মজিদ উল্লাহ (কাছা মিয়া)-এর ছেলে ফজলু মিয়া (৪৫) এবং সুলতানপুর গ্রামের নুর মিয়ার ছেলে কউছর মিয়া (৩০)।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে ওসমানীনগর থানা পুলিশের অভিযান চলমান রয়েছে। মাদক নির্মূলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

সম্পর্কিত সংবাদ