সিলেট নগরীর সোনারপাড়া এলাকার প্রবীণ মুরব্বি কাহের আহমদ মজনু মিয়া (৮৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র রিপোর্টার আতিকুর রহমান নগরীর আপন চাচা এবং দৈনিক মানবকণ্ঠের সিলেট প্রতিনিধি ইমরান আহমদের শ্বশুর।
বুধবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের সময় নগরীর সোনারপাড়াস্থ ‘নবারুন ১৬’ নম্বর নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম কাহের আহমদ মজনু মিয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৪ মেয়ে, নাতী-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজার সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
‘একুশে সিলেট’ পরিবারের শোক:
এদিকে, সাংবাদিক আতিকুর রহমান নগরীর চাচা এবং সাংবাদিক ইমরান আহমদের শ্বশুরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে অনলাইন নিউজ পোর্টাল ‘একুশে সিলেট’ পরিবার। এক শোকবার্তায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে মরহুম কাহের আহমদ মজনু মিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
