সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট মুরুব্বি পিয়ার উদ্দিন পিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং বৃহত্তর টিলাগড় পঞ্চায়েত কমিটির সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।
রোববার (১৯ জুলাই) সংবাদমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেন, মরহুম পিয়ার উদ্দিন পিয়ার ছিলেন একজন সমাজসেবক এবং দলের জন্য নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন পরম হিতৈষী ও প্রবীণ মুরব্বিকে হারালো। সমাজ ও রাজনৈতিক অঙ্গনে তাঁর যে অবদান, তা দীর্ঘকাল শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে।
শোক বার্তায় জামান আরও উল্লেখ করেন, পিয়ার উদ্দিনের মতো একজন অভিভাবকের চলে যাওয়া স্থানীয় রাজনীতি ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করেন, যেন আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
উল্লেখ্য, সিলেট মহানগর বিএনপির রাজনীতিতে এবং টিলাগড় এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে পিয়ার উদ্দিন পিয়ার অত্যন্ত সুপরিচিত ও জনপ্রিয় মুখ ছিলেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
